" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া): এনসিপির নারী প্রার্থীকে পুড়িয়ে মারার হুমকি


আমাদেরবরিশাল.কম

৩০ December ২০২৫ Tuesday ৯:৩৩:১৭ PM

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান।

পোস্টে ডা. মিতু লিখেছেন, ‘আজকেও এই (+966548680436) নাম্বার থেকে হত্যার হুমকি আসছে। আবার নতুন করে প্রতিদিন হত্যার হুমকি শুরু হইছে। পুড়িয়ে মারবে, কুপিয়ে মারবে হ্যানত্যান বলছে। আপনাদের বিচলিত করতে চাই না বলে জানাচ্ছিলাম না এতদিন। কিন্তু জোটের আর ইলেকশন করব জানার পর একদম বানোয়াট উদ্ভট গল্প বানিয়ে চরিত্র হরণ শুরু করছে। জোটের খবর আওয়ামী লীগের পুচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে।’

তিনি আরও লিখেন, ‘আমি ভয় পাচ্ছি না, বিচলিতও নই। আপনারাও বিচলিত হবেন না। ওদের লেখাগুলো পড়ার দরকার নাই। আল্লাহ ভরসা। আমার হাজবেন্ড বলছে এটা তো শুরু। এআই ভিডিও, ন্যুড ছবি এডিটেড ছবি এগুলোও শুরু হবে।’ সবশেষে তিনি সবার কাছে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।