![]() বরিশালে দোকানপাট বন্ধ, কুরআনখানি
৩১ December ২০২৫ Wednesday ৯:৩৪:২৮ PM
নগর প্রতিনিধি: ![]() বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার বরিশালে বন্ধ রাখা হয় দোকানসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। সকল সরকারি বেসরকারি দপ্তরে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। উড়ছে কালো পতাকা। খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মঙ্গলবারই বরিশাল থেকে ঢাকায় গেছেন বিএনপির নেতাকর্মীরা। সদর রোডের দলীয় কার্যালয় ছেয়ে গেছে কালো পতাকা আর শোক বার্তার ব্যানারে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে চলছে কুরআন তেলাওয়াত আর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, জানাজায় অংশ নিতে আমরা সবাই এখন ঢাকায়। বরিশালে ফেরার পর ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জেলা ও মহানগরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতসহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

