Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ১১:৩৪ AM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ৩
২ January ২০২৬ Friday ১২:৫৬:০৩ PM
Print this E-mail this

দশমিনায় ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ৩


দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনায় ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টায় দশমিনা উপজেলার  সদর ইউনিয়নের আরজবেগী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন পলাশ (৪৫)। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের নিজাম ফকিরের ছেলে। আহতরা হলেন-  ইব্রাহিম, রাসেল এবং শাহ আলম প্যাদা। তারা সবাই গছানী গ্রামের বাসিন্দা।

আহত ইব্রাহিম জানান, শুক্রবার ভোরে তারা দশমিনা থেকে টমটমযোগে গাছের গুঁড়ি নামানোর উদ্দেশ্যে আরজবেগীর দিকে রওনা হন। পথে কোটেরকোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে দুর্ঘটনা এড়াতে গাড়ি ব্রেক করলে টমটমটি উল্টে যায়। এতে টমটমে থাকা চারজন গুরুতর আহত হন।    

স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দশমিনা থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, দুর্ঘটনার বিষয়ে কারও কোনো অভিযোগ নেই। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com