![]() খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউখালীতে মসজিদে মসজিদে বিশেষ দোয়া
২ January ২০২৬ Friday ৮:০৪:৪৭ PM
![]() কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউখালী উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে কাউখালী উপজেলার বিভিন্ন মসজিদে এসব দোয়ার আয়োজন করা হয়। এছাড়া শুক্রবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কাউখালী ওলামা দল ও বিকালে উপজেলা ও কলেজ ছাত্রদল আলাদা আলাদা দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল-মাহমুদ সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিকী, ওলামা দলের আহবায়ক মাওলানা জোবায়ের উপস্থিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

