![]() ঘুরতে গিয়ে প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা স্বামী, অতঃপর…
৫ January ২০২৬ Monday ৩:১৫:২২ PM
নগর প্রতিনিধি: ![]() ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন স্বামী। কিন্তু তিনি ঢাকায় না গিয়ে প্রেমিকার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন। শেষ রক্ষা হলো না, ধরা পড়লেন স্ত্রী এবং বৃদ্ধা মায়ের হাতে। তবে স্বামীকে আটকাতে পারেননি এক সন্তানের জননী গৃহবধূ। উল্টো জনসম্মুখে স্বামীর হাতে তিনি মারধরের শিকার হন। ক্ষোভ ও দুঃখে মাটিতে গড়াগড়ি করে কান্নায় ভেঙে পড়েন ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে রোববার (০৪ ডিসেম্বর) দুপুরের দিকে বরিশাল নগরের ফজলুল হক এভিনিউ সড়কে। এ সময় পথচারীরা দাঁড়িয়ে থাকলেও কেউ এগিয়ে আসেননি। অভিযুক্ত স্বামী রবিউল ইসলাম ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা। তিনি প্রায় ৭ বছর আগে মুলাদী উপজেলার সেকান্দার মল্লিকের মেয়ে আঁখিকে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে বিয়ে করেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। রবিউলের মা জানান, পূর্বে রবিউলের সঙ্গে আরেক মেয়ের পরিচয় ছিল। সেই মেয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছিল। মামলা চালাতে গিয়ে দেড় লাখ টাকার বেশি খরচ হয়েছে। বর্তমানে রবিউল সেই মেয়ের সঙ্গে পরকিয়া করছেন। রোববার বরিশালে এসে তাদের দু’জনকে একসঙ্গে ধরেছে পরিবার। রবিউলের স্ত্রী আঁখি জানান, তার স্বামী বর্তমানে বেকার। গত শনিবার সকালে বাসা থেকে বের হয় এবং এরপর আর খোঁজ নেয়নি। সন্ধ্যায় ফোন করে বলে তিনি ঢাকা যাবেন। আঁখি বলেন, সন্দেহের কারণে রোববার দুপুরে স্বামীকে খুঁজতে শাশুড়িকে নিয়ে বরিশাল শহরের সদর রোডে যান। পরে ফজলুল হক এভিনিউ সড়কে স্বামী রবিউল ও তার প্রেমিকাকে একসঙ্গে দেখে ধরেন। প্রেমিকা তাকে ধরেই দ্রুত পালানোর চেষ্টা করে। আঁখি জানান, এই ঘটনায় তিনি স্বামী ও তার প্রেমিকার বিরুদ্ধে মামলা করবেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

