![]() আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
৫ January ২০২৬ Monday ৬:৪৭:১২ PM
আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি: ![]() অপারেশন ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খাঁন জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে থানা পুলিশ মোখলেছুর রহমান সরদারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

