![]() বাউফলে হত্যা মামলার আসামি উজ্জ্বল গ্রেফতার
৫ January ২০২৬ Monday ১০:৫০:৪৮ PM
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: ![]()
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোলাবাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার উজ্জ্বল বেপারীর বাড়ি বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদ্দিস বেপারীর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মদনপুরা এলাকায় মৃধা মেডিকেল স্টোরে ঢুকে মনিরুল ইসলাম শাহিনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বাউফল থানার মামলা নম্বর ৩০১/১৫, সিআর নম্বর ৬৪৭/২৪। এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, গ্রেফতার উজ্জ্বল বেপারী হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আগামীকাল মঙ্গলবার সকালে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হবে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

