" />
AmaderBarisal.com Logo

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক


আমাদেরবরিশাল.কম

৫ January ২০২৬ Monday ১১:১৭:০৯ PM

পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় বিচারকের কামরায় ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) আটকের ঘটনা ঘটেছে। বিভাগীয় মামলার শর্তে মুচলেকার পর তাঁকে থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আজ সোমবার পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত এসআইয়ের নাম শাহরিয়ার জালাল, তিনি পাথরঘাটা থানায় কর্মরত। 

আদালতের প্রতিবেদনে বলা হয়েছে, পাথরঘাটার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ আজ দুপুরে নিজের খাসকামরায় অবস্থান করছিলেন। তখন এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে প্রবেশ করেন। তিনি আদালতের সি আর ৭৮০/২৩ নম্বর মামলার একটি কাগজ দেখিয়ে মো. রাজু মিয়া নামের এক আসামির জামিনের সুপারিশ করে ঘুষ দিতে চান এবং জানান, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 

এ ঘটনায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিব্রত বোধ করেন। একপর্যায়ে কোর্ট পুলিশের এসআই, জিআরও এবং আদালতের কর্মচারীদের উপস্থিতিতে মো. শাহরিয়ারকে আটক করা হয়। 

বিষয়টি তাৎক্ষণিক পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও জেলা পুলিশ সুপারকে জানানো হয়। তাঁরা বিভাগীয় মামলা করার আশ্বাস দিলে মুচলেকা রেখে এসআই শাহরিয়ারকে ছেড়ে দেওয়া হয়। 

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচিনলা বলেন, ‘বিচারক অর্ডার সিটে যেটা ডিসাইড (সিদ্ধান্ত) করবেন, সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ম্যাজিস্ট্রেট এবং এসআই শাহরিয়ারের ব্যাপার। এর বেশি কিছু আমি বলতে পারব না।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।