![]() রিপোটার্স ক্লাব বরগুনার সভাপতি তরিকুল সম্পাদক শহিদুল
৬ January ২০২৬ Tuesday ১০:২৯:৪৯ AM
বরগুনা প্রতিনিধি: ![]() বরগুনায় রিপোটার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৬ -২৭ অর্থবছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন দৈনিক যুগান্তরের বরগুনা জেলা প্রতিনিধি ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম রতন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক স্বাধীন সংবাদ ও দৈনিক আজকের বার্তার বরগুনা জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিপন। সোমবার সন্ধ্যায় রিপোটার্স ক্লাব হলরুমে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করে রিপোটার্স ক্লাব বরগুনার নির্বাচন কমিশন। সহ-সভাপতি মো. রুহুল আমিন সিনি (দৈনিক মুক্ত খবর), সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (দৈনিক কালবেলা), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজিব (দৈনিক দেশ রূপান্তর), সাংগঠনিক সম্পাদক জাহিদুল করিম বাবু (দৈনিক দিন প্রতিদিন), অর্থ বিষয় সম্পাদক মো. সাইফুল ইসলাম ( মুভি বাংলা টিভি), প্রচার সম্পাদক মো. জাফর খান (দৈনিক দিন প্রতিদিন) ও দপ্তর সম্পাদক মো. তারিকুল ইসলামসহ (দৈনিক আজকের পত্রিকা) ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত এ কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- রিপোটার্স ক্লাব-বরগুনা-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশন রেজাউল করিম টিটু, নির্বাচন কমিশন অ্যাডভোকেট শহিদুল ইসলাম (এপিপি) ও নির্বাচন কমিশন অ্যাডভোকেট মো. হসিব মুন্সি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

