![]() নলছিটিতে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
৬ January ২০২৬ Tuesday ১১:৪৩:৩৯ PM
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির নলছিটিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নলছিটি পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ। খোঁজ নিয়ে জানা যায়, অভিযানকালে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ রোড সংলগ্ন ফ্রেশ এলপিজি লিমিটেডের ডিলারের দোকানে তদারকি চালানো হয়। তদন্তে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সরবরাহের প্রমাণ পাওয়া যায়। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ জানান, সতর্কতামূলকভাবে নলছিটি পৌরসভার বিভিন্ন খুচরা দোকানকে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতে অনিয়ম বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

