![]() ভোলায় অটোরিকশাচালক হত্যার ঘটনায় গ্রেফতার ৩
৭ January ২০২৬ Wednesday ৬:১০:০৯ PM
লালমোহন ((ভোলা) প্রতিনিধি; ![]() ভোলার লালমোহনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আবু বকর সিদ্দিককে (৫১) নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার মাত্র ছয় দিনের মাথায় রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারীসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতাররা পেশাদার ও সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। বিশেষ করে গ্রেফতার মোহাম্মদ রাজার বিরুদ্ধে ঢাকার সাভার ও মোহাম্মদপুর থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

