![]() আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা উত্তম অধিকারী গ্রেপ্তার
৭ January ২০২৬ Wednesday ৬:৫১:০৭ PM
আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি: ![]() অপারেশন ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সদস্য উত্তম অধিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খাঁন জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে থানা পুলিশ উত্তম অধিকারীকে বড়মগড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

