" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে মৎস্যজীবী লীগের সাবেক সভাপতিসহ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান


আমাদেরবরিশাল.কম

৮ January ২০২৬ Thursday ৭:১১:০৯ PM

ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে মৎস্যজীবী লীগের সাবেক সভাপতিসহ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় মৎস্য সমিতির সভাপতি ও উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হামেদ জমাদ্দারের নেতৃত্বে শতাধিক কর্মী বিএনপিতে যোগদান করেন।

যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূল থেকে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ–সমর্থিত সংগঠনের সাবেক সভাপতির নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান সে গণজোয়ারের বাস্তব প্রতিফলন।

তিনি আরও বলেন, বিএনপি কখনো আপসের রাজনীতি করেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ ও আপসহীন। আজকের এ যোগদান আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।