![]() মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন, রুহুল আমিন দুলাল আহবায়ক
৯ January ২০২৬ Friday ৪:৪০:৪৯ PM
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : ![]() পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির বিদ্যমান আহবায়ক কমিটি বিলুপ্ত করে মোঃ রুহুল আমিন দুলালকে আহবায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ৯ জানুয়ারী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশিত হয়। কমিটিতে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন দুলালকে আহবায়ক করে ও অন্যান্য সবাইকে সদস্য করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। নতুন কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে দল আরও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

