" />
AmaderBarisal.com Logo

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’


আমাদেরবরিশাল.কম

১০ January ২০২৬ Saturday ১১:৪২:৩৪ AM

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।

ওই পোস্টে মাসুন লিখেন, ‘বহিষ্কার পাল্টা বহিষ্কারের এসব নাটক বাদ দিয়ে সরাসরি বিএনপিতে যোগ দেওয়াই শ্রেয়। যদি আইনি জটিলতা না থাকে, নির্বাচন কমিশন ধানের শীষে প্রতীক দিলেও কোনো আপত্তি নেই। জাতি তামাশা থেকে মুক্তি চায়।’ তাঁর এই পোস্টে তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ না করলেও নেটিজেনরা নানা মন্তব্য করছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের আসন সমঝোতায় পটুয়াখালী-৩ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ছেড়ে দেওয়া হয়। একই আসনে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। মনোনয়ন দাখিলের পর ৩০ ডিসেম্বর দলের সব পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।