" />
AmaderBarisal.com Logo

বরিশালে শিক্ষক নিয়োগ পরীক্ষার হল থেকে মোবাইলসহ নারী আটক


আমাদেরবরিশাল.কম

১০ January ২০২৬ Saturday ৪:২০:৩০ PM

নগর প্রতিনিধি:

বরিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস (স্মার্টফোন) ব্যবহার করার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বরিশাল সরকারি বিএম কলেজ কেন্দ্র থেকে নাম লুনা (৩১) নামের ওই নারীকে আটক করা হয়।

তিনি বরিশাল মহানগরীর সিঅ্যান্ডবি রোড এলাকার বাসিন্দা বাবুল আক্তারের মেয়ে।

পুলিশ জানায়, পরীক্ষা চলাকালীন লুনার সন্দেহভাজন গতিবিধি দেখে শরীরে তল্লাশি করে করে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সুমন আইচ বরিশালটাইমসকে জানান, ‘অভিযুক্তর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং তাকে আদালকে প্রেরণ করলে বিচারক কারাগারে পাঠিয়ে দেন।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।