Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ১২:৫৮ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর
১১ January ২০২৬ Sunday ১২:২৫:৩২ PM
Print this E-mail this

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর


বরগুনা প্রতিনিধি:

সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।

বরগুনা-১ আসনে মোট বৈধ প্রার্থী পাঁচজন। তাঁদের মধ্যে হলফনামায় সবচেয়ে বেশি আয় উল্লেখ করেছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসাইন। আইন পেশায় বছরে তাঁর আয় ৮ লাখ ৫০ হাজার টাকা। এরপরের অবস্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মনোনীত প্রার্থী মোহাম্মদ অলিউল্লাহ। তাঁর বার্ষিক আয় বছরে ৮ লাখ টাকা।

বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মহিবুল্লাহ হারুন বছরে আয় দেখিয়েছেন ৭ লাখ ৮২ হাজার টাকা। বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা পেশা ব্যবসা উল্লেখ করলেও হলফনামায় ব্যবসা থেকে কোনো আয় দেখাননি। তিনি বছরে ৬ লাখ ৩৪ হাজার টাকা আয় দেখিয়েছেন। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জামাল হোসাইন তাঁর হলফনামায় কোনো আয়ই লেখেননি।

বরগুনা-২ আসনে বৈধ আট প্রার্থীর মধ্যে হলফনামায় বছরে সবচেয়ে বেশি আয় দেখিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহম্মেদ। তবে তিনি পেশায় চিকিৎসক হলেও হলফনামায় পেশা থেকে কোনো আয় উল্লেখ করেননি। জামায়াতের এই প্রার্থী শুধু আয় দেখিয়েছেন ২৮ লাখ ১২ টাকা।

বিএনপির মনোনীত প্রার্থী ও তিনবারের সাবেক এমপি নূরুল ইসলাম মনি তাঁর হলফনামায় বছরের আয় উল্লেখ করেছেন ২০ লাখ ১৮ হাজার ৩৬ টাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী বছরে আয় দেখিয়েছেন ৫ লাখ ১৯ হাজার ৬৩০ টাকা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com