ভোলার মেঘনা নদী থেকে অপহরণের একদিন পর মুক্তিপণের বিনিময়ে জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৪ জেলে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে ভোলা সদর উপজেলাধীন কাচিয়া মাঝেরচর সংলগ্ন একটি চরে এসে উঠেন অপহৃত জেলেরা। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে নৌপুলিশ।
এর আগে ১১ জানুয়ারি রাত ১১টায় বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় ট্রলারযোগে এসে তাদের জিম্মি করে নিয়ে যায় একদল অজ্ঞাত জলদস্যু।
অপহরণের শিকার জেলেরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার জয়া ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের বাসিন্দা সিদ্দিক মাতাব্বরের ছেলে মহিউদ্দিন মাতাব্বর, টবগী ইউনিয়নের দালালপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে মো. সবুজ, একই গ্রামের মো. মোতাহারের ছেলে মো. বজলু মাঝি ও কামাল মাঝির ছেলে মো. শরীফ।
এ বিষয়ে মুক্তি পাওয়া জেলে মহিউদ্দিন মাতাব্বর ও মো. শরীফ বলেন, ১১ তারিখ রাতে আমরা চারজন জেলে-মাঝি মিলে মেঘনা নদীতে মাছ ধরছিলাম, এসময় একদল জলদস্যু এসে আমাদের ঘিরে ধরে চোখ বেঁধে লক্ষীপুর সংলগ্ন একটি চরে নিয়ে যায়। পরে মুক্তিপণের টাকা চেয়ে আমাদের মারধর করেন তারা। পরবর্তীতে জলদস্যুরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ লাখ ১৭ হাজার টাকা নেয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার