" />
AmaderBarisal.com Logo

বরিশালে জাল টাকাসহ ৪ কিশোর গ্রেফতার


আমাদেরবরিশাল.কম

১৪ January ২০২৬ Wednesday ১২:৩১:৩৬ PM

নগর প্রতিনিধি:

বরিশালে বিপুল পরিমাণ জাল টাকাসহ চার কিশোরকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন নগরের হাসপাতাল রোড এলাকার ঝাউতলা ৩য় গলির শাওন (১৭), নথুল্লাবাদ এলাকার আলভি (১৮) ভাটিখানা এলাকার তানভীর (১৮) ও আলিফ (১৬)। তারা সবাই শিক্ষার্থী।

মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রাতে শহরের বগুরা রোড এলাকার বেলালের চায়ের দোকানে ১০০ টাকার একটি নোট দিয়ে শাওন ও আলিফ নামে দুই কিশোর সিগারেট ক্রয় করেন। তখন দোকানদারের বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তা নেন।

বগুড়া রোডের বাসিন্দা মুন্না বলেন, ‘দোকানদার তাদের কাছে নোটটি দেখালে  সন্দেহ হয়। এসময় তিনি ওই কিশোরের শরীর তল্লাশি করে ১০০ টাকার আরও সাতটি নোট পান। পরবর্তীতে তারা গোয়েন্দা পুলিশের কাছে ওই দুই কিশোরকে তুলে দেন।

গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ফিরোজ জানান, বগুড়া রোডের কয়েকজন বাসিন্দা ওই দুই কিশোরকে জাল টাকাসহ আটক করে তাদের হেফাজতে দেন।

তিনি বলেন, পরবর্তী কিশোর শাওনের দেয়া তথ্যমতে প্রথমে ভাটিখানা কাজী মসজিদ সংলগ্ন একটি ভবনের নীচতলায় তানভীরের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকার ১০০ ও  ৫০ টাকার নোট উদ্ধার করে। এসময় জাল টাকা তৈরিরর একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়। তানভীরের দেয়া তথ্য নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলভিকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশ কর্মকর্তা আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।