![]() পটুয়াখালীর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার
১৫ January ২০২৬ Thursday ১২:৩৯:৫৬ PM
পটুয়াখালী প্রতিনিধি: ![]() যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. জামশেদ হোসেনকে (৪৬) ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। জামশেদ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা এবং তিনি আদালতের পরোয়ানাভুক্ত একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। র্যাব জানায়, গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

