" />
AmaderBarisal.com Logo

১১ দলীয় জোটে না থাকায় বরিশাল -৩ আসনে চরমোনাই প্রার্থী এককভাবে নির্বাচনের ঘোষণা


আমাদেরবরিশাল.কম

১৭ January ২০২৬ Saturday ১:৫০:৩২ PM

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ

১১ দলীয় জোটে না থাকায় বরিশাল -৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ,বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।শুক্রবার বিকালে (১৬ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয় দলটি। ফলে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আনুষ্ঠানিকভাবে না থাকায় তিনি জোটের ব্যানারে নয়, দলীয় প্রার্থী হিসেবেই ভোটের মাঠে নামছেন তিনি। দলীয় একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপাতত ১১ দলীয় জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যায়নি। ফলে বরিশাল-৩ আসনে দলটি নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী দিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে।এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতারা জানান, মাওলানা সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে বাবুগঞ্জ ও মুলাদী এলাকায় দ্বীনি, সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। জোটের বাইরে থাকলেও সাধারণ ভোটারদের ব্যাপক সমর্থন নিয়ে তিনি নির্বাচনী লড়াইয়ে এগিয়ে থাকবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এদিকে এলাকায় এ ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জোটভিত্তিক রাজনীতির বাইরে গিয়ে ইসলামী আন্দোলনের একক অংশগ্রহণ বরিশাল -৩ আসনের নির্বাচনী সমীকরণে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য এ আসন থেকে নির্বাচন করছে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন। ১০ দলীয় জোটের প্রার্থী আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।