![]() বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম, বরগুনায় জামায়াত নেতা গ্রেফতার
১৭ January ২০২৬ Saturday ৪:৩৫:২৭ PM
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলায় পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী। শনিবার (১৭ জানুয়ারি) সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বরগুনার পাথরঘাটা সার্কেলের (বামনা-পাথরঘাটা) অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটার বিএনপি ও জামায়াতের মধ্যে একাধিক মারামারির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। মামলায় যারা অভিযুক্ত, তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে। এছাড়া মামলাগুলোতে অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

