" />
AmaderBarisal.com Logo

বরিশালে বহুতল ভবন ও স্কুলে আগুন


আমাদেরবরিশাল.কম

১৭ January ২০২৬ Saturday ৬:৩৮:১০ PM

নগর প্রতিনিধি:

বরিশালে একটি বহুতল ভবন ও একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় দুটি আগুনই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরের পুলিশ লাইন্স রোডের বিএস টাওয়ার ও বান্দ রোডে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


শিক্ষার্থীরা জানায়, শনিবার বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের ‘র‍্যাগ ডে’ অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসের অভ্যন্তরের জেনারেটর রুমে হঠাৎ আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত ৯৯৯ নম্বরে ফোন করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, নগরীর পুলিশ লাইন্স এলাকার বিএস টাওয়ারের সপ্তম তলার একটি পার্লারের কার্নিশে রাখা এসি থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি  ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাতেও কেউ হতাহত হয়নি।


বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, উভয় ঘটনায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মডেল স্কুলে অগ্নিকাণ্ডে একটি প্যানেল বোর্ড পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।