![]() বাউফলে সন্ধ্যায় পুকুরের পানিতে ডুবে দুই সন্তানের মায়ের মৃত্যু
১৮ January ২০২৬ Sunday ১০:৪০:৫২ AM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে মরিয়ম বেগম (৩০) নামে দুই সন্তানের মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম পুকুর থেকে বালতিতে করে পানি আনতে যান। অসাবধানতাবশত তিনি পুকুরের পানিতে পড়ে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মরিয়ম বেগমের স্বামীর নাম সুজন সিকদার (৩৫)। মরিয়ম বেগমের দুই ছেলে রয়েছে। তারা হলো-বড় ছেলে মাহিন (১০) এবং ছোট ছেলে মায়ান (৩)। এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রউফ জানান, গৃহবধু মরিয়ম বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, নিহতের খবর পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

