![]() কাঁঠালিয়ায় যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আটক
১৮ January ২০২৬ Sunday ৬:৩৩:৪২ PM
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সৈয়দ মাইনুল হোসেন সজল (৪৫)কে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার পর পশ্চিম শৌলজালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান বলেন, থানা পুলিশের একটি টিম গতকাল রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মাইনুল হোসেন সজলকে গ্রেফতার করে আজ রবিবার সকালে ঝালকাঠি কোর্টে প্রেরন করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

