" />
AmaderBarisal.com Logo

পিরোজপুর-২ আসনে বৈধতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন


আমাদেরবরিশাল.কম

২১ January ২০২৬ Wednesday ১২:২৬:৩৩ AM

পিরোজপুর প্রতিনিধি:

বিভিন্ন নাটকিয়তার পরে অবশেষে উচ্চ আদালতের রায়ে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী- নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন। রোববার (১৮ জানুয়ারি) রিটের শুনানি শেষে হাইকোর্ট তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে মাহমুদ হোসেন বলেন, আদালতের এ আদেশের মাধ্যমে তার প্রার্থীতা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার অবসান হয়েছে। তিনি স্বস্তি প্রকাশ করে জানান, এই রায়ে তার সমর্থক ও অনুসারীদের মধ্যেও নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেন। বাছাইয়ে ঋন খেলাফির কারণে তার মনোনয়ন বাদ হয়ে যায়। আপিলেও তা বাদ হয়। পরে হাইকোর্টে রিট করার পরে শুনানি শেষে তিনি বৈধতা ফিরে পেয়েছেন। মাহমুদ হোসেন প্রতিযশা সাংবাদিক তোফাজ্জেল হোসেন মানিক মিয়ার ভাইয়ের ছেলে এবং পিরোজপুর-২ আসন থেকে ৭ বারের নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই। ২০২৩ সালে তিনি ঢাকায় আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদানের পরে মাহমুদ হোসেন সব সময় তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে আসছিলেন এবং সব সময় তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে এসেছেন।

এ নিয়ে পিরোজপুর-২ আসনে বিএনপির আহমেদ সোহেল মঞ্জুর, জামায়াতে ইসলামীর শামীম সাঈদী, জাতীয় পার্টি  (জেপিমঞ্জু) এর মাহিবুল হোসেন, এবি পার্টির ফয়সাল খান, ইসলামী আন্দোলন এর আবুল কালাম আজাদ এবং মাহামুদ হোসেন (স্বতন্ত্র)  মোট ৬ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।