" />
AmaderBarisal.com Logo

স্বরুপকাঠীর পৌর মেয়র দেলোয়ার ফারুক আর নেই

মাহামুদুর রহমান মাসুদ
আমাদেরবরিশাল.কম

২৬ November ২০১২ Monday ৭:৩০:৩৩ PM

পিরোজপুর :: স্বরুপকাঠীর (নেছারাবাদ) জনপ্রিয় পৌর মেয়র, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের সদস্য মো. দেলোয়ার হোসেন ফারুক (৫৭) আর নেই। আজ সোমবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাহে রাজিয়ুন)।

এর আগে রবিবার রাতে তিনি উচ্চরক্ত চাপ জনিত কারনে অসুস্থ হয়ে পড়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কনসন্তান রেখে গেছে। তার মৃত্যুতে এলাকায় শেকের ছায়া নেমে এসেছে। আগামীকাল নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন, পিরোজপুর-২ আসনের সাংসদ অধ্যক্ষ শাহাআলম, বরিশাল-১ আসনের সংদস সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান এসএম ফুয়াদ, বানারীপাড়া পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, প্রমূখ।



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।