![]() উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে সাংবাদিক কন্যা উম্মে রুম্মান লিনতা
২১ January ২০২৬ Wednesday ৮:২৮:৪৫ PM
ঝালকাঠি প্রতিনিধিঃ ![]() জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ কাঠালিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে উপজেলার দক্ষিণ চেঁচরী হারেছিয়া মোকছেদিয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী উম্মে রুম্মান লিনতা। জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন কমিটির সম্মানিত সভাপতি ও কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মকবুল হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মু. আনোয়ার আজীমসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ যাচাই-বাছাই করে তাকে মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত করেছেন। লিনত উপজেলার দক্ষিণ চেঁচরী হারেছিয়া মোকছেদিয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। ক্লাশ রোল: ০১। তার পিতা মোঃ জাকির হোসেন দক্ষিণ চেঁচরী হারেছিয়া মোকছেদিয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসার সুপার ও কাঠালিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

