Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৭:৩৭ PM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৩
২২ January ২০২৬ Thursday ১২:৩২:৩৮ AM
Print this E-mail this

বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৩


বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বাবলু (৪০) হীরালাল (৩২) মো. রাহাত শেখ (৩০) ।

বুধবার ভোর ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নির্দেশে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী বাবুলের বসতঘর থেকে ২০০ পিস ইয়াবাসহ তাদের আটক করেন বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল। 

আটককৃতরা দীর্ঘদিন যাবত ওই এলাকা সহ আশেপাশের এলাকায় ইয়াবার খুচরা ও পাইকারি ব্যবসা করে আসছেন বলে জানা গেছে। 

প্রধান আসামি বাবুল পক্ষিয়া ৯নং ওয়ার্ডের শুক্কুর আলীর ছেলে। বাকি দুইজন বাবুলের কাছে মাদকের সরবরাহ করে থাকে। অপর আসামি হীরালাল ঢাকার খিলগাঁও এলাকার গোরান বাজার এলাকার বাসিন্দা। রাহাত শেখের বাড়ি বাগেরহাটের মোরলগঞ্জে এলাকায়, তার বাবার নাম হামিদ শেখ। 

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বাবুলকে তার দুই সহযোগী সহ আটক করে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com