" />
AmaderBarisal.com Logo

গণভোটের প্রচারণায় পিরোজপুরে ইমাম সমাবেশ


আমাদেরবরিশাল.কম

২২ January ২০২৬ Thursday ৬:৩১:০৭ PM

পিরোজপুর প্রতিনিধি:

ইমাম, মোয়াজ্জিন ও খতিবদের নিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণার লক্ষ্যে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন এবং ইমামদের মাধ্যমে সকল মসজিদে মুসল্লিদের বোঝানোর অনুরোধ করেন।

পিরোজপুর ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির বরিশাল বিভাগীয় কমিশনার আব্দুল হাই নিজামীসহ জেলার সকল মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনরা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।