Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১১:০৭ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠির কাঠালিয়ায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সুধী সমাবেশ
২২ January ২০২৬ Thursday ৬:৫১:২১ PM
Print this E-mail this

ঝালকাঠির কাঠালিয়ায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সুধী সমাবেশ


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে গণভোটের প্রচার ও ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. মমিন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা  রিটার্নিং অফিসার মো. মমিন উদ্দিন বলেন, গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো গণভোট। গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ভোটারদের নির্ভয়ে ও সচেতনভাবে ভোট প্রদানের আহ্বান জানান। এ সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সত্তার। আরও বক্তব্য রাখেন উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা জামসেদ আজাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাপস কুমার তালুকদার, উপজেলা প্রকৌশলী মোস্তফা কামাল প্রমুখ। 

এ সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com