![]() ছাত্রলীগ নেতা জসিম জেল গেটে ফের গ্রেফতার
২৩ January ২০২৬ Friday ১২:৩৯:৪৮ AM
নগর প্রতিনিধি: ![]() ৭ মাস পর কারামুক্তির পাঁচ মিনিটের ব্যবধানে ফের গ্রেপ্তার হয়েছেন সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দীন। উচ্চতর আদালত থেকে জামিন পাওয়ার পর বরিশাল জেলগেট থেকে পুনরায় তাকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় দিকে জেলগেট থেকে তাকে গ্রেপ্তার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। কোতয়ালী থানার ওসি আল মামুন উল ইসলাম গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন- একটি মামলায় ছাত্রলীগ নেতা জসিম জামিন পেলেও তার নামে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। ওই মামলার আসামী হিসেবে গতকাল তাকে কারা ফটক থেকে গ্রেফতার করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

