" />
AmaderBarisal.com Logo

মানুষ যদি ভোট দিতে পারে নিশ্চিত বিএনপি ক্ষমতায় যাবে -এবিএম মোশাররফ হোসেন


আমাদেরবরিশাল.কম

২৪ January ২০২৬ Saturday ৬:৫৭:১৫ PM

সৈয়দ রাসেল, কলাপাড়া. “মানুষ যদি ভোট দিতে পারে নিশ্চিত বিএনপি ক্ষমতায় যাবে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপি আড়াইশোর উপরে সিট পাবে। নিজের ভালো যদি আপনারা নিজে না চান তাহলে কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না। আপনাদের সামনে যে সুযোগটা এসেছে আপনার ভোট যদি বিএনপিকে ধানের শীষে দিতে পারেন আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে।”

কলাপাড়া পৌর ২ নং ওয়ার্ড বিএনপির ধানের শীষের পক্ষে প্রচারণা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পটুয়াখালী-৪(কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

তিনি আরও বলেন এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় ২ নং ওয়ার্ডের মিনি মার্কেট চত্বরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে পটুয়াখালী-৪(কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের পক্ষে কলাপাড়া পৌর ২ নং ওয়ার্ড বিএনপি ধানের শীষের পক্ষে এ প্রচারণা বৈঠকের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জমান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সাধারণ ভোটারদের উপস্থিতিতে কলাপাড়া-রাঙ্গাবালীর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে  সাধারণ ভোটারদের কাছে ভিডিও প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।