Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৯:৪৭ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » ধানের শীষের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে কলাপাড়া পৌর ৬ নং ওয়ার্ড বিএনপি
২৪ January ২০২৬ Saturday ৭:০৯:৪৩ PM
Print this E-mail this

ধানের শীষের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে কলাপাড়া পৌর ৬ নং ওয়ার্ড বিএনপি


সৈয়দ রাসেল, কলাপাড়া.আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে পটুয়াখালী-৪(কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের বিজয়ের লক্ষ্যে ধানের শীষের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছে কলাপাড়া পৌর ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কলাপাড়া পৌর ৬ নং ওয়ার্ডের হিন্দু অধ্যুষিত আক্রাবাড়ীসহ গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা কার্যক্রম চালিয়েছে তাঁরা। প্রচারণার অংশ হিসেবে কলাপাড়া পৌর ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ, গণসংযোগ এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় কলাপাড়া পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বলেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে বেড়াচ্ছেন।

কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কল্লোল বিশ্বাস বলেন, “জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা, যিনি নির্বাচিত হলে কলাপাড়া-রাঙ্গাবালীর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করবেন বলে তিনি জানান।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com