![]() ধানের শীষের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে কলাপাড়া পৌর ৬ নং ওয়ার্ড বিএনপি
২৪ January ২০২৬ Saturday ৭:০৯:৪৩ PM
![]() সৈয়দ রাসেল, কলাপাড়া.আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে পটুয়াখালী-৪(কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের বিজয়ের লক্ষ্যে ধানের শীষের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছে কলাপাড়া পৌর ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ![]() শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কলাপাড়া পৌর ৬ নং ওয়ার্ডের হিন্দু অধ্যুষিত আক্রাবাড়ীসহ গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা কার্যক্রম চালিয়েছে তাঁরা। প্রচারণার অংশ হিসেবে কলাপাড়া পৌর ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ, গণসংযোগ এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় কলাপাড়া পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বলেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে বেড়াচ্ছেন। ![]() কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কল্লোল বিশ্বাস বলেন, “জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা, যিনি নির্বাচিত হলে কলাপাড়া-রাঙ্গাবালীর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করবেন বলে তিনি জানান।” সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||



