![]() কাঁঠালিয়ার আমুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নান্না সরদারকে আটক করছে পুলিশ
২৫ January ২০২৬ Sunday ৮:১৪:৫৪ PM
কাঁঠালিয়ায় (ঝালকাঠি) প্রতিনিধিঃ ![]() ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৩নং আমুয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোঃ আবু বক্কর সরদারের ছেলে মোঃ নান্না সরদার (২৫)কে আটক করেছে পুলিশ। ২৪ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭ টার দিকে আমুয়া পূর্বপাড় ১ নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কাঠালিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান জানান, গোপন সংবাদ পেয়ে কাঠালিয়া থানা পুলিশের একটি টিম গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আমুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নান্না মিয়া সরদারকে গ্রেফতার করে আজ রবিবার সকালে ঝালকাঠি কোর্টে প্রেরন করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

