Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৮:১৬ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » এমপি হলে এলাকা ছাড়া করার হুমকি বিএনপি প্রার্থীর
২৬ January ২০২৬ Monday ৭:২০:৫৮ PM
Print this E-mail this

এমপি হলে এলাকা ছাড়া করার হুমকি বিএনপি প্রার্থীর


আমাদের বরিশাল ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রাজাকার’ আখ্যা দিয়েছেন এবং নির্বাচনে বিজয়ী হলে কিছু ব্যক্তিকে এলাকা ছাড়তে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট বন্দর এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন ও ধানের শীষের পক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

শহীদুল আলম মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, রাজাকাররা পাকিস্তানের পক্ষে কাজ করেছে, দেশের মা-বোনদের সম্মানহানি করেছে এবং লাখো মানুষ হত্যার সঙ্গে জড়িত ছিল। তিনি বলেন, এই ধরনের প্রার্থীদের ভোট দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

ভোট প্রার্থনা করে তিনি বলেন, তার ভোট চাওয়া ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তিনি এমপি নির্বাচিত হলে কিছু মানুষকে সঙ্গে সঙ্গে বাউফল ছাড়তে হবে এবং নির্বাচনের পরদিনই কিছু লোক এলাকায় থাকবে না।

বয়সের প্রসঙ্গ টেনে শহীদুল আলম বলেন, একজন বয়স্ক মানুষ হিসেবে তাকে এখন একজন ‘নব্য রাজাকারের’ সঙ্গে লড়াই করতে হচ্ছে।

তিনি বলেন, যারা ভালো কাজ করে, তারা যে দলই করুক বন্ধু ও ভাই হিসেবে গ্রহণযোগ্য।অন্যদিকে যারা দেশের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেবেন বলে জানান।

সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই আসনে শহীদুল আলমের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com