" />
AmaderBarisal.com Logo

আ.লীগ নেতারা ‘মোসাদের এজেন্ট’কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে: হাসান মামুন


আমাদেরবরিশাল.কম

২৬ January ২০২৬ Monday ৯:৫২:৪৬ PM

দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মোসাদের এজেন্টকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। আমরা নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে যাচ্ছি। সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের স্বাগত জানাচ্ছেন। 

রোববার (২৫ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরে নির্বাচনি মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ ভোটাররা অংশ নেন। 

হাসান মামুন বলেন, সংসদ নির্বাচনের জন্য বিভিন্ন ইউনিয়নে সমাবেশ করে শপথ পড়িয়ে (স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে কোনো পরিস্থিতিতেই ছেড়ে না যাওয়ার শপথ) যারা নিজেরাই শপথ ভঙ্গ করেছেন, তারা রাজপথে মোনাফিক আখ্যায়িত হয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি, যেন তাদের ইমান ফিরে আসে। ১২ তারিখের আগেই যেন ইমান ফিরে আসে। যদি তারা এর মধ্যে ইমানদারির পরিচয় রাখতে ব্যর্থ হয়- ১২ তারিখে জনগণের রায় দেখে তওবা করলে সেই তওবা কবুল হবে না। 

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের চোখে জ্বল। তাদের দল নির্বাচন করতে পারছে না। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। গণতান্ত্রিক ধারার মাধ্যমে ফিরতে পারলে আমরা তাদের স্বাগত জানাব। 

হাসান মামুন বলেন, এবারের নির্বাচনে টাকার বিনিময়ে নেতাদের বেচাকেনা হচ্ছে; কিন্তু জনগণের ভোট কিনতে প্রতিপক্ষ ব্যর্থ হবে। 

তিনি বলেন, যারা অর্থের বিনিমেয় চরিত্র বিক্রি করেছেন তারা জীবনে একবার নির্বাচনে দাঁড়িয়ে দেখেন। জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়ে দেবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।