" />
AmaderBarisal.com Logo

বাউফলে দুধে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎস্যজীবী দল নেতা


আমাদেরবরিশাল.কম

২৬ January ২০২৬ Monday ১১:১৭:১২ PM

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে এক কলস দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইউনিয়ন মৎস্যজীবী দল নেতা মো. জালাল হাওলাদার। তিনি উপজেলার বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সভাপতি বলে জানিয়েছেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারফ হোসেন লিটন।সোমবার রাত ৯টার দিকে উপজেলার বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পটুয়াখালী-২ আসনে দশ দলীয় ঐক্য জোটের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদের উঠান বৈঠকে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিয়ে মৎস্যজীবী দল নেতা জালাল বলেন, মনের কষ্টে ও দলের নেতার অবহেলা সহ্য না করতে পেরে দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিয়েছি। বিগত ১৭ বছর দলের দুর্দিনে রাজপাথে আন্দোলন সংগ্রাম করেছি। এখন ভাবছিলাম এখন অভিভাবক পাব। যার আশ্রয়ে রাজনীতি করব। কিন্তু যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে সেরকম অভিভাবক তিনি নন। তিনি আওয়ামী লীগ পুনর্বাসন করছেন। সে আমাদের খোঁজ খবর নেন না, আওয়ামী লীগ কাছে টানে। বিগত ১৭ বছর যারা আমাদের ওপর হামলা মামলা নির্যাতন করেছেন তারাই এখন তার সাথে ঘুরে । যে কারণে জামায়াতে যোগ দিয়েছি। আগামী দিনে জামায়াতের পক্ষে কাজ করব।একই সময় বগা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক সদস্য এস.এম আমিনুল ইসলাম, বগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম, বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি জামাল খান, বগা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফ সহ প্রায় তিন শতাধিক বিএনপির নেতা- কর্মী ও সমর্থকরা জামায়াতে যোগদান করেন।যোগদানকালে পটুয়াখালী-২ আসনের দশ দলীয় জোটের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি যোগ দেওয়া বিএনপি নেতাদের হাতে উপহার স্বরূপ জমজম কুপের পানি ও সৌদি আরবের খেজুর তুলে দেন।এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার বলেন, কেউ যদি দলীয় পদ-পদবীতে থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নিব।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।