![]() ভান্ডারিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযান‘দেশী,বিদেশী অস্ত্রসহ মাদকসরঞ্জাম উদ্ধার’
২৭ January ২০২৬ Tuesday ৮:০৮:৪৬ PM
![]() ভান্ডারিয়াসারা দেশেরন্যায় পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার রাতে সেনাবাহীনির যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেশী,বিদেশী অস্ত্রসহ মাদকসরঞ্জামাদি উদ্ধার। স্থানীয় আর্মিক্যাম্প সূত্রে জানাগেছে,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সারাদেশের ন্যায় ভা-ারিয়া উপজেলায় এ অভিযান চলমান আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক পৌঁণে তিনটার দিকে ভান্ডারিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুরা গ্রামের স্থানীয় বটতলা মল্লিক বাড়িতে ওয়ারেন্টভূক্ত এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টেরর পেয়ে ঐ মাদককারবারি পালিয়ে যায়। অভিযানকালে দেশী,বিদেশী অস্ত্র, এনআইডিকার্ড, গাজা প্রস্তুুতকারী সরঞ্জামাদি এবং হরিণের শিং উদ্ধার করে সেনাবাহীনির অভিযানকারী টিম। এবিষয়ে ভান্ডারিয়া সেনাক্যাম্প কমান্ডার জানান, এ অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

