Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৫:২৭ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে বাণিজ্য
২৮ January ২০২৬ Wednesday ১২:১৮:৫৬ PM
Print this E-mail this

বাউফলে খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে বাণিজ্য


আমাদের বরিশাল ডেক্স রিপোর্ট


সরকারি নির্দেশনা অমান্য করে খাস জমিতে পাকা বা স্থায়ী স্থাপনা তৈরি করার সুযোগ নেই। তবে এ নির্দেশনা উপেক্ষা করে খাস জমিতে (চান্দিনা ভিটি) আধাপাকা ও পাকা স্থাপনা নির্মাণ করে রমরমা বাণিজ্য করছেন দুজন শিক্ষক ও একজন সাবেক বিএনপি নেতা। সরেজমিনে এসব তথ্যের সত্যতা পাওয়া গেছে। এসব স্থাপনা উচ্ছেদের উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা ভূমি বিভাগ।

জানা গেছে, উপজেলার বিলবিলাস বাজারে আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের পাশে সরকারের চান্দিনা ভিটিতে পাকা ও আধাপাকা দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে লক্ষাধিক টাকার বাণিজ্য করছেন দুজন শিক্ষক ও একজন সাবেক বিএনপি নেতা। বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের শিক্ষক আমির হোসেন ও মধ্যমদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিল্লাত ইসলাম জমির ডিসিআর নিলেও ভূমি অফিস তাদের স্থায়ী স্থাপনা করার অনুমতি দেয়নি। অপরদিকে উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক টিপু খান জমির কোনো ডিসিআর নেননি, অথচ তিনিও সেখানে স্থাপনা নির্মাণ করেছেন।

স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে তারা ভাড়া বাবদ লক্ষাধিক টাকা অগ্রিম নিয়েছেন এবং প্রতিমাসে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া আদায় করছেন। প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে অবৈধ স্থাপনা নির্মাণ করে বাণিজ্য করে আসছেন অভিযুক্তরা।

অভিযুক্তরা জানিয়েছেন, খুব দ্রুত সময়ের মধ্যে অনুমতির জন্য আবেদন করবেন।

এ বিষয়ে বাউফল উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার (চান্দিনা ভিটি অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত) এনামুল হক বলেন, ইতোমধ্যে অভিযুক্তদের সঙ্গে কথা বলা হয়েছে। এদের মধ্যে টিপু খান আমাদের কাছ থেকে কোনো ডিসিআর নেননি। অন্যরাও স্থাপনা নির্মাণের জন্য আবেদন করেননি। শিগগিরই ঘটনাস্থলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com