" />
AmaderBarisal.com Logo

আ.লীগ নিষিদ্ধ করেছে গণঅধিকার পরিষদ ও এনসিপি: হাসান মামুন


আমাদেরবরিশাল.কম

২৮ January ২০২৬ Wednesday ১২:২৫:০৫ PM

দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

কেন্দ্রীয় বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝতে সক্ষম হয়েছেন ও আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি, আওয়ামী লীগকে বিএনপি, জামায়াত কিংবা ইসলামী আন্দোলন নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে গণঅধিকার পরিষদ ও এনসিপি। ৬৪ বছরের রাজনৈতিক দলকে যারা নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ তাদের ভোট দেবে না।

মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন হাসান মামুন।

হাসান মামুন বলেন, পটুয়াখালী-৩ আসনের নির্বাচনে পুলিশ কার্যকর পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে। পুলিশ আইনের প্রয়োগ করতে চাচ্ছেন না। কোনো পক্ষকে তারা অসন্তুষ্ট করতে চায় না। অপরাধ হলে পুলিশ মামলা না নিলে তারা উৎসাহিত হবে।

তিনি বলেন, কোনো প্রার্থীকে চ্যালেঞ্জ মনে করছি না। ভোটারদের ভোট পাওয়াকে চ্যালেঞ্জ মনে করছি। নির্বাচনে কিছু প্রার্থী গায়ে পড়ে ঝগড়া করতে যাচ্ছে। আমরা তাদের পাত্তা না দিয়ে ভোটারদের দিকে নজর দিচ্ছি।

এ সময় হাসান মামুনের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।