Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৭:৩৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে মোবাইল রেখে পড়তে বলায় স্কুলছাত্রীর আত্মহত্যা, দাবি পরিবারের
২৮ January ২০২৬ Wednesday ৪:৩২:২৬ PM
Print this E-mail this

মুলাদীতে মোবাইল রেখে পড়তে বলায় স্কুলছাত্রীর আত্মহত্যা, দাবি পরিবারের


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে জৈতিমনি (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে মুলাদী পৌরসদরের বেইলিব্রিজ (নগর) এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

জৈতিমনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার নৈয়ারবাড়ী গ্রামের মৃত রিপন রায়ের মেয়ে। তার মা ঝুমা সরকার মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জৈতিমনি ওই বিদ্যালয়ের দশম শ্রেণির (২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী) শিক্ষার্থী ছিলেন। 

মোবাইল রেখে পড়তে বলায় মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানান পরিবারের সদস্যরা।

জৈতিমনির মা ঝুমা সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার মেয়ে প্রাইভেট পড়ে কিছুটা দেরি করে বাসায় ফেরে। রাত ৯টার দিকে সে পড়তে না বসে মোবাইল দেখা শুরু করে। কিছুদিন পরেই এসএসসি পরীক্ষা তাই তাকে মোবাইল রেখে পড়তে বসার জন্য বলা হয়। ওই সময় জৈতিমনি রাগ করে মোবাইল দিয়ে তার কক্ষের দরজা বন্ধ করে দেয়। রাত সাড়ে ৯টার দিকে তাকে খাবারের জন্য ডাকতে গিয়ে সাড়া না পাওয়ায় দরজার ফাঁক দিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখে ডাকচিৎকার দেন। পরে রাত ১০টার দিকে মুলাদী থানা পুলিশ এসে লাশ উদ্ধার করেন।   

ঝুমা সরকার আরও বলেন, জৈতিমনি তার বাবা রিপন রায়কে অত্যন্ত ভালোবাসতেন। বাবার মৃত্যুর পরে মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। বেশ কিছুদিন ধরে সে তার বাবার কাছে চলে যাবে বলছিল। 

মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, রাতেই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ (বুধবার) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com