গলাচিপা পৌর এলাকার সদর রোডে ভাই ভাই টেইলার ও সেঞ্জুরি টেলার নামের দু’টি দোকান ভষ্মিভূত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে আগুনের লাগে বলে এলাকার ব্যবসায়ীর জানায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিটে ভাই ভাই টেইলার থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেঞ্চুরি টেইলারের প্রতিনিধি মো. রাহাত হাওলাদার বলেন, রাত রাত পৌনে ১২ টার দিকে আগুনের খবর পেয়ে আমরা ছুটে আসি। আমাদের পাশের ভাই ভাই টেইলার থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলতে পারব। গলাচিপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান আছে। তদন্ত করে বলতে অয়ারব কী কারণে আগুন লেগেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার