বাউফল প্রতিনিধিএয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ২ বাউফল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৩ টায় কনকদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃখালেদুজ্জামান খান ফোরকান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কনকদিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ২ বাউফল আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃশহিদুল আলম তালুকদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি,বিশেষ বক্তা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটন,সালমা আলম লিলি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, কনকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন কনকদিয়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি বাবু হিরন চন্দ্র দাস, ছাএদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,মোঃ হাসান মঞ্জ, বাউফল পৌর বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান খোকন, সহ কনকদিয়া ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ মিছিল সহকারে জনসভায় যোগদান করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার