" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় ১০০ লিটার চোলাই মদ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

৩০ January ২০২৬ Friday ৮:৫৭:৪৭ PM

 কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাখাইন পল্লীর সোনাপাড়া ও পক্ষিয়াপাড়া এলাকায় থেকে পরিত্যক্ত অবস্থায় চোলাই মদগুলো উদ্ধার করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইয়াসীন সাদেক অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় অভিযান চালিয়ে চোলাই মদ উদ্ধার করা হয়েছে। মাদক নির্মূলে আগামীতেও অভিযান অব্যাহত থাকব বলেও জানান তিনি।  



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।