" />
AmaderBarisal.com Logo

বাংলাদেশ জামায়েত ইসলামী সারা বাংলাদেশে তাদের কোন এমপি ক্যান্ডিডেট সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজদের কে নিয়ে ঘুরে না-ড. ফয়জুল হক


আমাদেরবরিশাল.কম

১ February ২০২৬ Sunday ৩:০২:১০ PM

ঝালকাঠি সংবাদদাতা: 

১১ দলীয় জোটের প্রার্থী  জামায়াতে ইসলামীর ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের প্রার্থী ড. ফয়জুল হক আমুয়া ইউনিয়ন জামায়েত ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি তার দেয়া বক্তব্য বলেছেন, 

বাংলাদেশ জামায়েত ইসলামী সারা বাংলাদেশে তাদের কোন এমপি ক্যান্ডিডেট সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজদের কে নিয়ে ঘুরে না, বড়ই ১২ই ফেব্রুয়ারির আগ নয় ১২ই ফেব্রুয়ারি পরেও সারা বাংলাদেশে জামায়েত ইসলামের নেতা কর্মিরা সকল মানুষের মানবতার কল্যানে কাজ করবে, প্রতিপক্ষরা কিন্তু ভয়ে কাতর হয়ে গিয়েছে, পায়ের তলার মাটি কিন্তু শর্তে শুরু করেছে, বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া শুরু করে দিয়েছে, আমার বোনদেরকে তাদের কার্যক্রম বাঁধাগ্রস্ত করা চক্রান্ত করছেন, কিন্তু কোন বাধায় যে কাজে আসবে না, তার প্রমান আজকের এই জনসভায়। 

কাঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামের আমির মাস্টার মজিবুর রহমানের সভাপতিত্বে  শনিবার বিকেলে কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামাতে ইসলামীর আমির অ্যাডভোকেট মোঃ হাফিজুর  রহমান, ঝালকাঠি জেলা শিবিরের সভাপতি মোঃ এনামুল হক, কাঁঠালি উপজেলা জামাতে ইসলামের সেক্রেটার সাইদুর রহমান, সহকারি সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান কামরুল সহ ১১ দলীয় জোটে নেতৃবৃন্দরা বক্তাব্য রাখেন। সমাবেশ শেষে আমুয়া বাজারের বিভিন্ন স্থানে বিশাল এক মিছিল অনুষ্ঠিত হয়। 



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।