![]() পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
১ February ২০২৬ Sunday ৩:২৩:৩২ PM
গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি জোট প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজনকে গলাচিপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩নং চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সংঘর্ষের এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও স্থানীয়রা জানান, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক এবং বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সমর্থকদের আলাদা দুটি মিছিল উভয় দিক থেকে মুখোমুখি হয়। এ সময় মিছিলটি অতিক্রম করার সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের মারুফ, অজিত, ওয়াজিব, অলিউল ইসলাম টিটু, বায়েজিদসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ঘোড়া মার্কার সমর্থক মারুফ গাজী (২৪), ওয়াজিব হাওলাদার (২৪) ও জায়েদকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করে গলাচিপা থানার ওসি মো. মো. জিল্লুর রহমান বলেন, উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে দুই প্রার্থীকে বার বার ফোন করেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

