" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে মাকে খুনের দায়ে ছেলে গ্রেফতার


আমাদেরবরিশাল.কম

১ February ২০২৬ Sunday ৮:০২:২৯ PM

অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে এক নারীকে তার মাদকাসক্ত ছেলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
৬৩ বছর বয়সী নিহত শেফালি বেগম ওই এলাকার মো. আহমেদ খানের স্ত্রী। অভিযোগ রয়েছে, ছেলে সাগর খান (৩৫) তাকে হত্যা করেছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। ঘাতক সাগর তিন ভাইবোনের মধ্যে সবার ছোট বলে স্থানীয়রা জানান।

এলাকাবাসী জানায়, “সাগর প্রেম করে বিয়ে করেছিলেন। পরে তার স্ত্রী অন্য একজনের সঙ্গে চলে যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং এক পর্যায়ে মাদকে আসক্ত হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই মানসিক অস্থিরতার মধ্যেই তিনি তার মাকে হত্যা করেন।”
ওসি বেলায়েত হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মাদকাসক্ত ছেলে তার মাকে হত্যা করতে পারে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঘটনার পরপরই ঘাতক ছেলে সাগরকে আটক করা হয়েছে।”



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।