পটুয়াখালীর বাউফল উপজেলায় রুপালী ব্যাংকের এক কোষাধ্যক্ষকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. তাহমিন হাসান (৩২)। তিনি বাউফল উপজেলার কালীশুরী রূপালী ব্যাংক শাখার কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত। অভিযোগ সূত্রে জানা গেছে, বিকেলে তাহমিন হাসান ও রূপালী ব্যাংকের আরেক কর্মকর্তা আল ইমরান ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে যাওয়ার সময় একই এলাকার মো. সাকিব (৩৫)সহ ৪–৫ জনের একটি সঙ্ঘবদ্ধ দল অতর্কিতভাবে তাহমিন হাসানের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাহমিন হাসানকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিদ্দিকুর রহমান জানান, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।